দিনাজপুরের পার্বতীপুরে কালসোনা নদীতে গোসল করতে নেমে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া ভাদুড়ীর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আকলিমা খাতুন (১৮), তার ননদ দুলালী খাতুন (২১) এবং সুরভি খাতুন (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আকলিমা তার দুই ননদকে নিয়ে ভাদুড়িয়া গ্রামের কাছে কালসোনা নদীতে গোসল করতে যান। এ সময় তারা শাপলা তুলতে নদীর একটু গভীরে চলে গেলে হঠাৎ নিখোঁজ হয়ে যান। পরে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলে ঘাট থেকে কিছুটা দূরে পানিতে তাদের ভাসতে দেখেন। সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হয়।
খবর পেয়ে মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে।
হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম সোহাগ বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত তিনজনের কেউই সাঁতার জানতেন না। একসঙ্গে একই পরিবারের তিনজনের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন