ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মায়ের সঙ্গে অভিমান, দোহারে স্কুলছাত্রীর ঝরে গেল প্রাণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৬

মায়ের সঙ্গে অভিমান, দোহারে স্কুলছাত্রীর ঝরে গেল প্রাণ
ছবি: সংগৃহীত

ঢাকার দোহার উপজেলায় মায়ের সঙ্গে অভিমানের জেরে স্বর্ণা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার লটাখোলা বিলেরপাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত স্বর্ণা আক্তার প্রবাসী মো. শরিফ ও মুক্তি দম্পতির মেয়ে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে স্কুলে যাওয়া ও পড়াশোনা নিয়ে স্বর্ণার সঙ্গে তার মায়ের মতবিরোধ চলছিল। এ বিষয়কে কেন্দ্র করে মঙ্গলবার সকালেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে নিজ ঘরের ভেতরে গলায় ফাঁস দেন স্বর্ণা।

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে দোহার থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মায়ের সঙ্গে অভিমান, দোহারে স্কুলছাত্রীর ঝরে গেল প্রাণ

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

ঢাকার দোহার উপজেলায় মায়ের সঙ্গে অভিমানের জেরে স্বর্ণা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার লটাখোলা বিলেরপাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত স্বর্ণা আক্তার প্রবাসী মো. শরিফ ও মুক্তি দম্পতির মেয়ে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে স্কুলে যাওয়া ও পড়াশোনা নিয়ে স্বর্ণার সঙ্গে তার মায়ের মতবিরোধ চলছিল। এ বিষয়কে কেন্দ্র করে মঙ্গলবার সকালেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে নিজ ঘরের ভেতরে গলায় ফাঁস দেন স্বর্ণা।

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে দোহার থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ