ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ময়লার স্তূপে মিলল যুবকের মরদেহ, পিটিয়ে হত্যার সন্দেহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৬

ময়লার স্তূপে মিলল যুবকের মরদেহ, পিটিয়ে হত্যার সন্দেহ
ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে সড়কের পাশে থাকা একটি ময়লার স্তূপ থেকে দিগন্ত (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং একটি পা ভাঙা থাকায় তাকে পিটিয়ে হত্যার পর মরদেহ ফেলে রেখে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সোমবার (২৯ জুন) সকালে নরসিংদী-মদনপুর সড়কের মাধবদীর খরমদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দিগন্ত শেখেরচর এলাকার শফিকুর রহমানের ছেলে। তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

স্বজনদের ভাষ্য, রোববার বিকেলে মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলে বাসা থেকে বের হন দিগন্ত। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

সোমবার সকালে খরমদী এলাকায় সড়কের পাশে একটি ময়লার স্তূপে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যান পরিবারের সদস্যরা। সেখানে গিয়ে তারা মরদেহটি দিগন্তের বলে শনাক্ত করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে দিগন্তের একটি পা ভাঙা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে অন্য কোনো স্থানে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে দুর্বৃত্তরা মরদেহ ঘটনাস্থলে এনে ফেলে রেখে যায়।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ময়লার স্তূপে মিলল যুবকের মরদেহ, পিটিয়ে হত্যার সন্দেহ

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ