ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ, ঝরে গেল দুই তরুণের প্রাণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৬

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ, ঝরে গেল দুই তরুণের প্রাণ
ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া-পেকুয়া-মগনামা আঞ্চলিক সড়কের বরইতলী এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া এলাকার আবুল কালামের ছেলে মাহবুব রহমান (২৬) এবং একই এলাকার কামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ রাসেল (২২)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকালে মাহবুব ও রাসেল মোটরসাইকেলে করে মোহাজেরপাড়া এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এ সময় পেকুয়ার দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মাহবুব রহমান মারা যান। গুরুতর আহত অবস্থায় রাসেলকে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাস ও এর চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই যুবকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ, ঝরে গেল দুই তরুণের প্রাণ

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

কক্সবাজারের চকরিয়া-পেকুয়া-মগনামা আঞ্চলিক সড়কের বরইতলী এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া এলাকার আবুল কালামের ছেলে মাহবুব রহমান (২৬) এবং একই এলাকার কামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ রাসেল (২২)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকালে মাহবুব ও রাসেল মোটরসাইকেলে করে মোহাজেরপাড়া এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এ সময় পেকুয়ার দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মাহবুব রহমান মারা যান। গুরুতর আহত অবস্থায় রাসেলকে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাস ও এর চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই যুবকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ