ঢাকা    শনিবার, ০৯ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নবাবগঞ্জে বজ্রপাতে ধান কাজের সময় যুবকের মৃত্যু

ছবি : প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বাড়ির উঠানে ধানের কাজ করার সময় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সৌরভ হোসেন (১৮)। তিনি উপজেলার কুশদহ ইউনিয়নের ষষ্ঠীপাড়া গ্রামের হাসান আলীর ছেলে।

শুক্রবার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে সৌরভ হোসেন বাড়ির উঠানে ধান ও খড় গুছানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে আকাশে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। মুহূর্তের মধ্যে একটি বজ্রপাত তার ওপর আঘাত হানে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও তার কোনো সাড়া মেলেনি। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়রা জানান, সৌরভ ছিলেন পরিশ্রমী ও শান্ত স্বভাবের একজন তরুণ। এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও গ্রামবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়রা বজ্রপাতের সময় খোলা জায়গায় কাজ না করার বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ০৯ মে ২০২৬

নবাবগঞ্জে বজ্রপাতে ধান কাজের সময় যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বাড়ির উঠানে ধানের কাজ করার সময় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সৌরভ হোসেন (১৮)। তিনি উপজেলার কুশদহ ইউনিয়নের ষষ্ঠীপাড়া গ্রামের হাসান আলীর ছেলে।

শুক্রবার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে সৌরভ হোসেন বাড়ির উঠানে ধান ও খড় গুছানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে আকাশে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। মুহূর্তের মধ্যে একটি বজ্রপাত তার ওপর আঘাত হানে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও তার কোনো সাড়া মেলেনি। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়রা জানান, সৌরভ ছিলেন পরিশ্রমী ও শান্ত স্বভাবের একজন তরুণ। এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও গ্রামবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়রা বজ্রপাতের সময় খোলা জায়গায় কাজ না করার বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ