ঢাকা    শনিবার, ০৯ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সিলেটের সড়কে ভয়াবহ দুর্ঘটনায় ৮ নির্মাণ শ্রমিকের প্রাণ গেল

ছবি : প্রতিনিধি

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জন নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ভোর আনুমানিক ৬টার দিকে তেলিবাজার এলাকায় একটি পিকআপ ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শ্রমিকরা একটি ডি আই পিকআপযোগে সুনামগঞ্জে নির্মাণ কাজে যোগ দিতে যাচ্ছিলেন। পথে তেলিবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়, আর গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর আরও কয়েকজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। আহতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির, পিএসসি। তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শ্রমিকদের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। সংশ্লিষ্টদের মতে, মহাসড়কে বেপরোয়া গতি ও অসতর্ক চালনার কারণেই এমন দুর্ঘটনা বারবার ঘটছে, যা রোধে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ০৯ মে ২০২৬

সিলেটের সড়কে ভয়াবহ দুর্ঘটনায় ৮ নির্মাণ শ্রমিকের প্রাণ গেল

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ