ঢাকা    শনিবার, ০৯ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, চার অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সংকেত

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : ০৯ মে ২০২৬

দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, চার অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সংকেত
ছবি : সংগৃহীত

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, দুপুর ১টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া ও টাঙ্গাইল অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, উদ্ভূত পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় এই চার অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ-সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিশেষ করে নৌযান চলাচল, নদী ও উপকূলীয় এলাকায় কাজ করা জেলে এবং নৌযান সংশ্লিষ্টদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আরেক পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই ধরনের বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়া হঠাৎ করে শুরু হতে পারে এবং স্বল্প সময়ের মধ্যে তীব্র রূপ নিতে পারে। তাই নদীপথে চলাচলের সময় সতর্ক সংকেত মেনে চলা এবং প্রয়োজন ছাড়া নৌযান চলাচল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে খোলা মাঠে কাজ করা মানুষকে বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ০৯ মে ২০২৬

দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, চার অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সংকেত

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, দুপুর ১টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া ও টাঙ্গাইল অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, উদ্ভূত পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় এই চার অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ-সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিশেষ করে নৌযান চলাচল, নদী ও উপকূলীয় এলাকায় কাজ করা জেলে এবং নৌযান সংশ্লিষ্টদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আরেক পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই ধরনের বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়া হঠাৎ করে শুরু হতে পারে এবং স্বল্প সময়ের মধ্যে তীব্র রূপ নিতে পারে। তাই নদীপথে চলাচলের সময় সতর্ক সংকেত মেনে চলা এবং প্রয়োজন ছাড়া নৌযান চলাচল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে খোলা মাঠে কাজ করা মানুষকে বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ