ঢাকা    শনিবার, ০৯ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সাত অঞ্চলে ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৫ মে ২০২৬

সাত অঞ্চলে ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

দেশের সাত অঞ্চলে মঙ্গলবার দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদরিদপুর, খুলনা, বরিশাল, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ী দমকা হাওয়া, বজ্রবৃষ্টি এবং ঝড় হতে পারে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নৌযান চলাচলে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ঝড়ে দেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতি হয়েছে। অনেক এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং হাওরের ধান তলিয়ে গেছে।

তবে কৃষকদের জন্য কিছুটা স্বস্তির খবরও দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭ মে থেকে ১৮ মে পর্যন্ত তুলনামূলক শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকতে পারে, যা ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা করতে পারে।

এছাড়া মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিষয় : ঝড়

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ০৯ মে ২০২৬

সাত অঞ্চলে ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

দেশের সাত অঞ্চলে মঙ্গলবার দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদরিদপুর, খুলনা, বরিশাল, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ী দমকা হাওয়া, বজ্রবৃষ্টি এবং ঝড় হতে পারে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নৌযান চলাচলে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ঝড়ে দেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতি হয়েছে। অনেক এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং হাওরের ধান তলিয়ে গেছে।

তবে কৃষকদের জন্য কিছুটা স্বস্তির খবরও দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭ মে থেকে ১৮ মে পর্যন্ত তুলনামূলক শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকতে পারে, যা ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা করতে পারে।

এছাড়া মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ