ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারে বজ্রসহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তর দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানিয়েছে, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।রোববার সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। ঝড় সতর্কীকরণ কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে সারাদেশের জন্য দেওয়া আলাদা পূর্বাভাসে জানানো হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। একই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারে বজ্রসহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা