ঢাকা    শনিবার, ০৯ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

প্রবাসে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টি, আজ মাদারীপুরে দাফন

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : ০৯ মে ২০২৬

প্রবাসে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টি, আজ মাদারীপুরে দাফন
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিহত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা এর পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা আজ শনিবার (৯ মে) আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে। পরে তাকে মাদারীপুরে নিজ গ্রামের বাড়িতে দাদা–দাদীর কবরের পাশে দাফন করা হবে।

পারিবারিক সূত্র জানায়, বৃষ্টির মরদেহ গ্রহণ করতে তার বাবা-মা ও পরিবারের সদস্যরা ঢাকায় বিমানবন্দরে উপস্থিত ছিলেন। সেখান থেকে মরদেহ সরাসরি গ্রামের বাড়িতে নেওয়া হবে। আসরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

নিহতের নানা আব্দুল আলী জানান, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বৃষ্টিকে তার দাদা–দাদীর কবরের পাশেই শায়িত করা হবে। স্বজনদের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীও জানাজায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে সকালে দুবাই হয়ে এমিরেটস  এয়ারলাইনসের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছায়। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটসের ইকে–০২২০ ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়। মরদেহ পৌঁছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

মরদেহ বিমানে তোলার সময় মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন, যা প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি কনস্যুলেটের সহযোগিতার দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

এর আগে স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন এবং গভীর শোক প্রকাশ করেন।

মেধাবী এই গবেষক শিক্ষার্থীর আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু দেশে ও প্রবাসে শোকের আবহ তৈরি করেছে। পরিবার ও স্বজনরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ০৯ মে ২০২৬

প্রবাসে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টি, আজ মাদারীপুরে দাফন

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ