ইউক্রেনীয় ড্রোন হামলার পর রাশিয়ার দক্ষিণাঞ্চলে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটির কর্তৃপক্ষ ১৩টি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। রুশ বার্তা সংস্থা তাস জানায়, হামলায় দক্ষিণ রাশিয়ার আকাশপথ নিয়ন্ত্রণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। এই কেন্দ্রটি অঞ্চলটির বিমান চলাচল পরিচালনার দায়িত্বে রয়েছে। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, রোস্তভ-অন-দনে অবস্থিত ওই নিয়ন্ত্রণ কেন্দ্রের কার্যক্রমে সাময়িক সমন্বয় আনা হয়েছে। তবে হামলায় কোনো কর্মী আহত হননি বলে নিশ্চিত করা হয়েছে। বর্তমানে যন্ত্রপাতির কার্যক্ষমতা যাচাই চলছে। স্থগিত হওয়া বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে আস্ত্রাখান, ভ্লাদিকাভকাজ, ভোলগোগ্রাদ, গেলেনডঝিক, গ্রোজনি, ক্রাসনোদর, মাখাচকালা, মাগাস, মিনেরালনি ভোদি, নালচিক, সোচি, স্তাভরোপল এবং এলিস্টা। পরিবহন মন্ত্রণালয় জানায়, বিমান চলাচল স্বাভাবিক করতে নতুন সূচি নির্ধারণে কাজ চলছে। ফেডারেল বিমান পরিবহন সংস্থা ও বিভিন্ন বিমানবন্দর কর্তৃপক্ষ যৌথভাবে সমন্বয় করছে। রুশ বিমান সংস্থা এরোফ্লট জানায়, দক্ষিণাঞ্চলের বিমানবন্দর বন্ধ থাকায় কিছু ফ্লাইট বিলম্বিত ও বাতিল করা হয়েছে, কয়েকটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে অবতরণ করছে। একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে রসিয়া এয়ারলাইন্স ও পোবেদা এয়ারলাইন্স। এর আগে সোচি বিমানবন্দরে ৫৫টির বেশি ফ্লাইট বিলম্বিত হয় এবং ১১টি বাতিল করা হয়। পাশাপাশি উলিয়ানভস্ক, সামারা, কাজান, চেবোকসারি, উফা, পেরম এবং মস্কোর ভনুকোভোসহ কয়েকটি বিমানবন্দরে আংশিক বিধিনিষেধ জারি করা হয়েছে। সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দক্ষিণের ১৩টি বিমানবন্দর বন্ধ থাকায় ২৩টি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। পর্যটন খাত সংশ্লিষ্ট সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ১৪ হাজার যাত্রী দক্ষিণ রাশিয়ার বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েছেন, ফলে দেশটির বিমান চলাচল ব্যবস্থায় ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছে।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন