গণসংহতি আন্দোলন (জিএসএ) ২১ সদস্যের সম্পাদকমণ্ডলী এবং ২১৫ সদস্যের জাতীয় পরিষদ ঘোষণা করেছে। শুক্রবার (৮ মে) সাভারের গণস্বাস্থ্য পিএইচএ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বিশেষ সাংগঠনিক সম্মেলনে নতুন এই কাঠামোর অনুমোদন ও ঘোষণা দেওয়া হয়।
সম্মেলনে ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলকে তাদের দায়িত্বে বহাল রাখা হয়। অধিবেশনে দলের গঠনতন্ত্র সংশোধন এবং কেন্দ্রীয় নেতৃত্ব কাঠামো পুনর্গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
‘জাতীয় পুনর্গঠনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা’ শীর্ষক প্রতিপাদ্যে দুই দিনব্যাপী (৭–৮ মে) এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ও সমাপনী অধিবেশনে সারাদেশ থেকে আগত প্রতিনিধিদের আলোচনার ভিত্তিতে নতুন নেতৃত্ব কাঠামো চূড়ান্ত করা হয়।
সম্মেলনে জানানো হয়, ২০২৫ সালের ৫ম জাতীয় সম্মেলনের পর গঠিত কেন্দ্রীয় কমিটির কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে। দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি পূর্বে দায়িত্ব ছাড়ার পর দেওয়ান আবদুর রশিদ নীলু ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব নেন।
সমাপনী অধিবেশনে বক্তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা ও জনগণের স্বার্থে পরিচালিত একটি রাজনৈতিক কাঠামো গড়ে তোলাই তাদের লক্ষ্য।
ঘোষিত ২১ সদস্যের সম্পাদকমণ্ডলীতে বিভিন্ন খাতভিত্তিক সম্পাদক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে ২১৫ সদস্যের জাতীয় পরিষদ গঠন করা হয়, যা দলের নীতিনির্ধারণী কার্যক্রমে ভূমিকা রাখবে।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন