জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৭টায় পৌর জামায়াতের কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ পৌর জামায়াতের আমীর আতিকুর রহমান সেলিম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য মজিবুর রহমান আজাদী, মাদারগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিন, উপজেলা সেক্রেটারি ফরহাদ হোসেন, সাবেক আমীর শাহিন আক্তার খান পিটার এবং কর্মপরিষদ সদস্য আব্দুল আজিজ জামালী।
বক্তারা বলেন, দেশে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ এবং কল্যাণমুখী সমাজ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া বক্তারা দাবি করেন, জনগণের অধিকার রক্ষা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জামায়াতে ইসলামী ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে সংগঠনের নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
সমাবেশে মাদারগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন