জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি জয়কে তিনি ‘গেরুয়া পতাকা’ হিসেবে উল্লেখ করেছেন এবং দাবি করেছেন, এটি বাংলাদেশের কাছাকাছি চলে এসেছে।
শুক্রবার (৮ মে) নারায়ণগঞ্জের মাসদাইরে সিটি কবরস্থান জামে মসজিদে জুমার খুতবার আগে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, মুসলমানদের সজাগ থাকা এবং ঈমানি নেতৃত্ব গড়ে তোলার প্রয়োজন রয়েছে, অন্যথায় এই ধরনের রাজনৈতিক প্রভাব মোকাবিলা করা কঠিন হবে।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে আলেম-ওলামা ও সাধারণ মানুষের ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে। তার মতে, সমাজ পরিবর্তনের জন্য একটি কাঠামোবদ্ধ ব্যবস্থা গড়ে তোলা জরুরি।
নাসির উদ্দিন পাটোয়ারী মসজিদভিত্তিক সামাজিক উন্নয়ন ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে বলেন, মসজিদের সঙ্গে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম যুক্ত করা গেলে দরিদ্র ও অসহায় মানুষ উপকৃত হবে। বিশেষ করে এতিম, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের পাশে মসজিদ কমিটিকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জুমার নামাজ শেষে বের হওয়ার সময় হুড়োহুড়ির মধ্যে মসজিদের পেছনের ফটকের কাঁচ ভেঙে যায় এবং কমপক্ষে ৫ জন মুসল্লি আহত হন।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন