পারমাণবিক কর্মসূচি ও সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে কঠোর অবস্থান বজায় রেখেছে ইরান। দেশটি জানিয়েছে, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম তারা কোনোভাবেই হস্তান্তর করবে না।
শুক্রবার (৮ মে) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন দীর্ঘদিন ধরে তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আলোচনার টেবিলে আনার চেষ্টা করছে এবং পুরো পারমাণবিক কর্মসূচি বন্ধের দাবি জানাচ্ছে। তবে ইরান এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ সব ধরনের সংঘাতের স্থায়ী সমাপ্তি চায় এবং যুদ্ধ যাতে পুনরায় শুরু না হয়, সে বিষয়ে নিশ্চয়তা চায় তেহরান।
প্রতিবেদনে আরও বলা হয়, হরমুজ প্রণালির ওপর সার্বভৌমত্ব নিয়েও কোনো ধরনের আপস করবে না ইরান। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছে তেহরান।
পারমাণবিক ইস্যুতে দুই দেশের অবস্থান আরও কঠোর হওয়ায় নতুন করে কূটনৈতিক উত্তেজনা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন