ঢাকা    শনিবার, ০৯ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

১৫ বছরের তৃণমূল অধ্যায়ের ইতি, ব্রিগেডে শপথ নিচ্ছেন শুভেন্দু

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৮ মে ২০২৬

১৫ বছরের তৃণমূল অধ্যায়ের ইতি, ব্রিগেডে শপথ নিচ্ছেন শুভেন্দু

পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পরিবর্তনের মুহূর্ত সামনে। টানা ১৫ বছর তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটিয়ে শনিবার (৯ মে) কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিতে যাচ্ছেন বিজেপির নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ ঘটনাকে ঘিরে পুরো কলকাতাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

শপথ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিজেপি। ব্রিগেড ময়দান, রেড রোড, ধর্মতলা ও পার্ক স্ট্রিটজুড়ে সাজসজ্জা ও প্রচারণা চলছে। অনুষ্ঠানের বক্তব্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রায় ৭০০টি মাইক স্থাপনের কাজও চলছে।

কাজে নিয়োজিত এক কর্মী জানান, ব্রিগেড থেকে ধর্মতলা পর্যন্ত বিভিন্ন ল্যাম্পপোস্টে মাইক বসানো হচ্ছে, যাতে অনুষ্ঠানস্থলের বক্তব্য আশপাশের বড় এলাকাজুড়ে শোনা যায়।

এই আয়োজনে ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi এবং স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। এছাড়া বিজেপি শাসিত ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানস্থলের মঞ্চ ও অন্যান্য অবকাঠামোর কাজ প্রায় শেষ পর্যায়ে।

অন্যদিকে নতুন সরকারকে বরণ করে নিতে প্রস্তুত পশ্চিমবঙ্গ বিধানসভাও। ভবনের সংস্কার, রং করা এবং বিভিন্ন দপ্তর গুছিয়ে তোলার কাজ শেষের পথে। নতুন মুখ্যমন্ত্রী Suvendu Adhikariর জন্য নির্ধারিত কার্যালয়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কক্ষও প্রস্তুত করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ০৯ মে ২০২৬

১৫ বছরের তৃণমূল অধ্যায়ের ইতি, ব্রিগেডে শপথ নিচ্ছেন শুভেন্দু

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পরিবর্তনের মুহূর্ত সামনে। টানা ১৫ বছর তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটিয়ে শনিবার (৯ মে) কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিতে যাচ্ছেন বিজেপির নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ ঘটনাকে ঘিরে পুরো কলকাতাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

শপথ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিজেপি। ব্রিগেড ময়দান, রেড রোড, ধর্মতলা ও পার্ক স্ট্রিটজুড়ে সাজসজ্জা ও প্রচারণা চলছে। অনুষ্ঠানের বক্তব্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রায় ৭০০টি মাইক স্থাপনের কাজও চলছে।

কাজে নিয়োজিত এক কর্মী জানান, ব্রিগেড থেকে ধর্মতলা পর্যন্ত বিভিন্ন ল্যাম্পপোস্টে মাইক বসানো হচ্ছে, যাতে অনুষ্ঠানস্থলের বক্তব্য আশপাশের বড় এলাকাজুড়ে শোনা যায়।

এই আয়োজনে ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi এবং স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। এছাড়া বিজেপি শাসিত ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানস্থলের মঞ্চ ও অন্যান্য অবকাঠামোর কাজ প্রায় শেষ পর্যায়ে।

অন্যদিকে নতুন সরকারকে বরণ করে নিতে প্রস্তুত পশ্চিমবঙ্গ বিধানসভাও। ভবনের সংস্কার, রং করা এবং বিভিন্ন দপ্তর গুছিয়ে তোলার কাজ শেষের পথে। নতুন মুখ্যমন্ত্রী Suvendu Adhikariর জন্য নির্ধারিত কার্যালয়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কক্ষও প্রস্তুত করা হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ