ঢাকা    শনিবার, ০৯ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভুয়া অ্যাপ ও এআই ভিডিও ছড়ানোর অভিযোগে সতর্ক করলেন অনন্ত জলিল

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৯ মে ২০২৬

ভুয়া অ্যাপ ও এআই ভিডিও ছড়ানোর অভিযোগে সতর্ক করলেন অনন্ত জলিল

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা অনন্ত জলিল তার নাম ব্যবহার করে ভুয়া অ্যাপ, ওয়েবসাইট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অনন্ত জলিল জানান, একটি অসাধু চক্র তার পরিচয় ব্যবহার করে বিভিন্ন ফেক অ্যাপ ও ওয়েবসাইট প্রচার করছে। বিশেষ করে ক্যাসিনো ও জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট কিছু অনলাইন প্ল্যাটফর্মে তার নাম জড়িয়ে ভুয়া প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, এআই প্রযুক্তির মাধ্যমে তার নামে ভুয়া ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। এসব অ্যাপ, ওয়েবসাইট বা ভিডিওর সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেন এই অভিনেতা।

অনন্ত জলিল ভক্ত ও সাধারণ মানুষকে এসব ভুয়া কনটেন্ট থেকে দূরে থাকার অনুরোধ জানিয়ে বলেন, শুধুমাত্র তার ভেরিফায়েড ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলের তথ্যই বিশ্বাসযোগ্য। অন্য কোনো পেজ বা ভিডিওতে তার নাম ব্যবহার করা হলে তা যাচাই না করে বিশ্বাস না করার পরামর্শও দেন তিনি।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ০৯ মে ২০২৬

ভুয়া অ্যাপ ও এআই ভিডিও ছড়ানোর অভিযোগে সতর্ক করলেন অনন্ত জলিল

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা অনন্ত জলিল তার নাম ব্যবহার করে ভুয়া অ্যাপ, ওয়েবসাইট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অনন্ত জলিল জানান, একটি অসাধু চক্র তার পরিচয় ব্যবহার করে বিভিন্ন ফেক অ্যাপ ও ওয়েবসাইট প্রচার করছে। বিশেষ করে ক্যাসিনো ও জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট কিছু অনলাইন প্ল্যাটফর্মে তার নাম জড়িয়ে ভুয়া প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, এআই প্রযুক্তির মাধ্যমে তার নামে ভুয়া ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। এসব অ্যাপ, ওয়েবসাইট বা ভিডিওর সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেন এই অভিনেতা।

অনন্ত জলিল ভক্ত ও সাধারণ মানুষকে এসব ভুয়া কনটেন্ট থেকে দূরে থাকার অনুরোধ জানিয়ে বলেন, শুধুমাত্র তার ভেরিফায়েড ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলের তথ্যই বিশ্বাসযোগ্য। অন্য কোনো পেজ বা ভিডিওতে তার নাম ব্যবহার করা হলে তা যাচাই না করে বিশ্বাস না করার পরামর্শও দেন তিনি।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ