নড়াইলে মক্তবে পড়ুয়া এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় এক মক্তবের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (৯ মে) দুপুরে নড়াইল সদর উপজেলার চাকই বাজার এলাকা থেকে অভিযুক্ত ইমামকে আটক করে এলাকাবাসী। পরে গণধোলাই দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গেছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. আমিনুল ইসলাম ওরফে জামিল (৫৭)। তিনি নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের রূখালী গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে এবং চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মক্তবে পড়তে যাওয়া এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে শনিবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে বলেও জানান তিনি।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন