খুলনা মহানগর পুলিশের (কেএমপি) লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ বোতল বিদেশি মদ ও ৪০টি ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানায়, সোমবার (২৯ জুন) বিকেল ৩টা ৪৫ মিনিটে লবণচরা থানার এসআই (নিরস্ত্র) মো. আশরাফুল আলমের নেতৃত্বে একটি টিম মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় লবণচরা থানার বুখারিয়া পাড়া এলাকায় ফিরোজের চায়ের দোকানের সামনে ঢাকা-খুলনা মহাসড়ক থেকে হাফিজুর রহমান মিরাজ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।গ্রেফতার হাফিজুর রহমান মিরাজ খালিশপুর থানার এনএফ-১৭৩, খালিশপুর হাউজিং এস্টেট এলাকার মৃত ইয়ার আলীর ছেলে।তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১১ বোতল মদ ও ৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।