নড়াইলে হিন্দু ধর্মের ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুরের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ১১টায় নড়াইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের নড়াইল জেলা সভাপতি ড. পঙ্কজ বিহারি ঘোষ (অন্ন)। এতে আরও বক্তব্য দেন জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহসভাপতি অশোক কুন্ডু, সনাতনী ফোরামের জেলা সভাপতি রাজিব বিশ্বাস এবং জেলা মতুয়া মিশনের সাধারণ সম্পাদক দেব মজুমদার।
বক্তারা বলেন, যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং মন্দির ধ্বংসের হুমকি দিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের আরও কঠোর ভূমিকা প্রয়োজন বলেও তারা দাবি জানান।
কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও বিক্ষোভ শেষ হয়।
এস.আর

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন