খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১২ দশমিক ৫ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কুমিল্লা থেকে একটি যাত্রীবাহী বাসে করে বিপুল পরিমাণ গাঁজা খুলনায় আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে শনিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে সোনাডাঙ্গা থানার একটি দল বয়রা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়।
পরবর্তীতে বলেশ্বর পরিবহনের একটি বাস ডাচ-বাংলা ব্যাংকের বুথের সামনে পৌঁছালে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন এক নারী যাত্রীর ব্যাগ থেকে ১২.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নারী হলেন পারভীন আক্তার (৩২), পিতা তোতা মিয়া, স্বামী জাহাঙ্গীর আলম, গ্রাম বল্লভপুর, থানা সদর দক্ষিণ, জেলা কুমিল্লা।
এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ২৩, তারিখ ২১ জুন ২০২৬। পরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন