ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়ায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশ : ২৬ জুন ২০২৬

বগুড়ায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে একটি মাদকবিরোধী র‍্যালি বের হয়ে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বছরের দিবসটির প্রতিপাদ্য ছিল-  “World Drug Problem: Persisting Issues, New Challenges, Innovative Responses”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম) এবং সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ইমাম, এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি, জনমত গঠন এবং সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. জিললুর রহমান। তিনি অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম ও সাফল্য সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

দিবসটি উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে ছিল জেলার গুরুত্বপূর্ণ স্থানে মাদকবিরোধী স্টিকার সংযোজন, লিফলেট বিতরণ, পোস্টার প্রচার, যানবাহনে স্টিকার লাগানো এবং জেলা তথ্য অফিসের সহযোগিতায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন। এছাড়া স্কুল-কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

এছাড়া বগুড়ার ১২টি উপজেলায় ১৩টি স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। জেলার ১৪টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের উদ্যোগে নগরীর ১২টি পয়েন্টে ফ্রি কাউন্সেলিং সেবা প্রদান এবং মাদকবিরোধী মাইকিং পরিচালনা করা হয়। সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে প্রতিটি উপজেলায় মাদকবিরোধী অভিযানও জোরদার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বগুড়া জেলায় ১ হাজার ৮০৩টি অভিযান পরিচালনা করে ৭০২টি মামলায় ৭৩৫ জনকে গ্রেপ্তার করা হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ হেরোইন, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, ট্যাপেন্টাডল, চোলাই মদ, বুপ্রেনরফিন অ্যাম্পুল, নগদ অর্থ ও বিভিন্ন যানবাহন জব্দ করা হয়।

এছাড়া ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ৮৩৮টি অভিযান পরিচালনা করে ৩৩৬টি মামলায় ৩৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, হেরোইন, ট্যাপেন্টাডল, চোলাই মদ, বুপ্রেনরফিন অ্যাম্পুল, নগদ অর্থ এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

অধিদপ্তর জানিয়েছে, মাদক ব্যবসার মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জনকারীদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে ব্যবস্থা গ্রহণের কার্যক্রমও চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বগুড়ায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ