আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে মাদকবিরোধী মোটরসাইকেল র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৩টায় উপজেলার নাজিরহাট পুরাতন বাসস্ট্যান্ড থেকে র্যালিটি শুরু হয়। উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ও ক্রীড়া সংগঠক আসলাম মোর্শেদের সভাপতিত্বে শুরু হওয়া র্যালিটি চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল এলাকায় সচেতনতামূলক পথসভা করে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালি চলাকালে হাটহাজারী পৌরসভা বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল মালেক চৌধুরী। ধলই কাটিরহাট বাজারে উপজেলা সেক্রেটারি এসআই সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আসলাম মোর্শেদ।
এ ছাড়া মির্জাপুর সরকারহাট বাজারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সাংগঠনিক সেক্রেটারি ও মির্জাপুর ইউনিয়ন সভাপতি নুর খালেক শহীদ। নয়াহাট বাজারে বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি এসআই সাঈদ। চিকনদণ্ডী আমান বাজারে বক্তব্য দেন উপজেলা জামায়াত নেতা মো. এমরান হোসেন এবং যুব ও ক্রীড়া সংগঠক জসিম উদ্দিন সিকদার।
সন্ধ্যায় অক্সিজেন মোড়ে অনুষ্ঠিত সমাপনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তর জেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা মুহাম্মাদ ইকবাল হোসাইন। তিনি মাদকের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং পরিবার ও সমাজকে মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি এসআই সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী সমাবেশে সভাপতির বক্তব্যে আসলাম মোর্শেদ বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়, সামাজিক ও পারিবারিকভাবে সচেতনতা বৃদ্ধিরও বিকল্প নেই। পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দিনব্যাপী র্যালি ও পথসভার কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন