ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফরিদপুরে ৮৮০ বোতল স্কাফ সিরাপসহ আটক ১, জব্দ প্রাইভেটকার

শেখ হাচান জেলা প্রতিনিধি:
শেখ হাচান জেলা প্রতিনিধি:
প্রকাশ : ২৭ জুন ২০২৬

ফরিদপুরে ৮৮০ বোতল স্কাফ সিরাপসহ আটক ১, জব্দ প্রাইভেটকার

ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৮০ বোতল স্কাফ সিরাপসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। শনিবার (২৭ জুন) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় সাতক্ষীরা-ঢাকাগামী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের সিপিসি-৩-এর একটি আভিযানিক দল সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি চালায়। এ সময় গাড়ি থেকে ৮৮০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৪০ হাজার টাকা। একই সঙ্গে মো. রানা গাজী (৩২) নামে একজনকে আটক করা হয়। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর এলাকার বাসিন্দা।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। এছাড়া সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় দায়ের করা একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি বলে জানানো হয়েছে।

র‌্যাব-১০-এর পক্ষ থেকে আরও জানানো হয়, উদ্ধার করা মাদকদ্রব্য, আটক ব্যক্তি এবং জব্দ করা প্রাইভেটকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

এ বিষয়ে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা বলেন, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতাও গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ফরিদপুরে ৮৮০ বোতল স্কাফ সিরাপসহ আটক ১, জব্দ প্রাইভেটকার

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ