ঢাকা    শনিবার, ০৯ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় জমি-জমা বিরোধকে কেন্দ্র করে হামলা বাড়ি-ঘর ভাংচুর- আহত ৫

ছবি : প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা-এ জায়গা-জমি ও সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে চাচার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার তুজারপুর ইউনিয়নের উচাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোলজার ফকির ও তার ভাতিজা বাহার ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি এবং সীমানা প্রাচীর নিয়ে বিরোধ চলছিল। দুই দিন আগে গোলজার ফকির তার বাড়ির পাশে একটি সীমানা প্রাচীর ও ওয়াল নির্মাণ করেন। এরপর থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

অভিযোগ রয়েছে, শুক্রবার সন্ধ্যায় প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে গোলজার ফকির ও বাহার ফকিরের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বাহার ফকির ও তার সহযোগীরা হামলা চালিয়ে গোলজার ও ফরিদ ফকিরের বাড়িতে ভাঙচুর করে। এ সময় ৪ থেকে ৫টি ঘর, বেড়া ও ইটের তৈরি প্রাচীর ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

হামলায় গোলজার ফকিরের পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে ভাঙ্গা থানা পুলিশ-এর ওসি (তদন্ত) মো. আল আমিন বলেন, “চাচা গোলজার ফকির ও ভাতিজা বাহার ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা ও সীমানা প্রাচীর নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।”

তিনি আরও বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ০৯ মে ২০২৬

ভাঙ্গায় জমি-জমা বিরোধকে কেন্দ্র করে হামলা বাড়ি-ঘর ভাংচুর- আহত ৫

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ