বগুড়ার শিবগঞ্জ উপজেলায় চুরি করে পালানোর সময় গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) ভোরে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সেলিম (৪০)। তিনি কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পীলখঞ্জ এলাকার সিদ্দিকের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ওই গ্রামের বাসিন্দা গোপাল চন্দ্রের বাড়িতে তিনজন চোর প্রবেশ করে। তারা সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ সাড়ে তিন লাখ টাকা এবং প্রায় সাড়ে আট ভরি স্বর্ণালংকার নিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী চানাচুর ব্যবসায়ী সুমন সাহার স্ত্রী পূর্ণিমা সাহা বলেন, চোরেরা ঘরে ঢুকেই তাকে ও তার শিশুসন্তানকে চাকু দেখিয়ে ভয় দেখায়। এরপর ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়। এমনকি তার পরনের গয়নাও নিয়ে যায় বলে তিনি জানান।
ঘটনার সময় চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় পালানোর চেষ্টা করলে স্থানীয়রা একজনকে ধরে ফেলে। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। বাকি দুইজন চোর নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে চুরি ও আইন হাতে তুলে নেওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন