চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি) এর আওতায় মহাপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত তথ্য উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) সকাল ১১টায় পৌরসভা হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আব্দুর রহমান।
কর্মশালায় পৌর এলাকার পরিকল্পিত নগরায়ণ, নাগরিক সেবা উন্নয়ন এবং টেকসই অবকাঠামো গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরা হয়। আলোচনায় জানানো হয়, মহাপরিকল্পনার মূল লক্ষ্য হলো নাগরিক সুবিধা বৃদ্ধি, জীবনমান উন্নয়ন এবং স্থানীয় ও জাতীয় উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে সমন্বয় করে একটি আধুনিক ও টেকসই পৌর কাঠামো গড়ে তোলা।
এছাড়া জলবায়ু ঝুঁকি বিবেচনায় নিয়ে চন্দনাইশ পৌরসভাকে জলবায়ু সহনশীল নগর হিসেবে গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পরিকল্পনায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে ওয়ার্ডভিত্তিক অগ্রাধিকার নির্ধারণ, বহুখাতভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, ভূমি ব্যবহার ও জোনিং ব্যবস্থা বাস্তবায়ন এবং ইমারত নির্মাণ আইন অনুসরণ করে সুসমন্বিত নগর উন্নয়ন কাঠামো গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে আব্দুর রহমান বলেন, মহাপরিকল্পনা প্রণয়নের বিভিন্ন ধাপ রয়েছে। আজকের কর্মশালার মাধ্যমে শেলটেক কর্তৃক পরিচালিত জরিপের তথ্য উপস্থাপন করা হচ্ছে, যা ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে জরিপে বাদ পড়া তথ্য যুক্ত করার সুযোগ তৈরি হবে এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের বাস্তব চিত্র আরও স্পষ্টভাবে উঠে আসবে।
তিনি আরও বলেন, এই মহাপরিকল্পনার মাধ্যমে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে, যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ গ্রহণে সহায়তা করবে।
কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, উপসহকারী প্রকৌশলী রাজিব মজুমদার, শেলটেক কর্মকর্তা মো. শাহাদাত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন