ঢাকা    বুধবার, ১৩ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়ায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তরের প্রেস ব্রিফিং

ছবি : প্রতিনিধি

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রচার কৌশল সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করতে বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) সকাল ১১টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে জেলা তথ্য অফিসের আয়োজনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র তথ্য অফিসার মুহা. মাহফুজার রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি গণেশ দাস।

এ সময় তথ্য অফিসের সহকারী পরিচালক মো. সোহেল মিয়া, প্রজেকশনিস্ট মো. ফিরুজুল হক ডাবলু এবং ঘোষক মো. হানজালা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গীকার তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- নিম্নআয়ের মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু, দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণ, তরুণদের কর্মসংস্থান ও কারিগরি দক্ষতা উন্নয়ন, ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তোলা, নদী-খাল খনন, বৃক্ষরোপণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি জোরদার এবং ডিজিটাল অর্থনীতি ও ই-কমার্স সম্প্রসারণ।

বক্তারা বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন যাতে উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম সাধারণ মানুষের কাছে আরও সহজে পৌঁছায়।

সাংবাদিক নেতৃবৃন্দ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জনস্বার্থে বস্তুনিষ্ঠ তথ্য প্রচারে দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ১৩ মে ২০২৬

বগুড়ায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তরের প্রেস ব্রিফিং

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ