ঢাকা    বুধবার, ১৩ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে নীলফামারীতে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

ছবি : প্রতিনিধি

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার লক্ষ্যে নীলফামারীতে প্রেস ব্রিফিং আয়োজন করেছে জেলা তথ্য অফিস।

বুধবার (১৩ মে) দুপুরে নীলফামারী সার্কিট হাউস সড়কে অবস্থিত জেলা তথ্য অফিসের সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনকল্যাণমূলক প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং অবকাঠামোগত উন্নয়ন সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত অবহিত করা হয়। পাশাপাশি সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হয়।

জেলা তথ্য অফিসের কর্মকর্তারা বলেন, সরকারের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম সম্পর্কে জনগণকে সঠিক তথ্য জানাতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এ ধরনের প্রেস ব্রিফিং আয়োজন করা হচ্ছে।

বক্তারা আরও জানান, সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং জনসাধারণের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে জেলা তথ্য অফিস নিয়মিতভাবে প্রচার ও জনসংযোগমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকরা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও স্থানীয় বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করেন। জেলা তথ্য অফিসের পক্ষ থেকে জানানো হয়, সরকারের সাফল্য ও উন্নয়নের চিত্র জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ১৩ মে ২০২৬

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে নীলফামারীতে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার লক্ষ্যে নীলফামারীতে প্রেস ব্রিফিং আয়োজন করেছে জেলা তথ্য অফিস।

বুধবার (১৩ মে) দুপুরে নীলফামারী সার্কিট হাউস সড়কে অবস্থিত জেলা তথ্য অফিসের সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনকল্যাণমূলক প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং অবকাঠামোগত উন্নয়ন সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত অবহিত করা হয়। পাশাপাশি সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হয়।

জেলা তথ্য অফিসের কর্মকর্তারা বলেন, সরকারের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম সম্পর্কে জনগণকে সঠিক তথ্য জানাতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এ ধরনের প্রেস ব্রিফিং আয়োজন করা হচ্ছে।

বক্তারা আরও জানান, সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং জনসাধারণের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে জেলা তথ্য অফিস নিয়মিতভাবে প্রচার ও জনসংযোগমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকরা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও স্থানীয় বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করেন। জেলা তথ্য অফিসের পক্ষ থেকে জানানো হয়, সরকারের সাফল্য ও উন্নয়নের চিত্র জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ