চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন সাংবাদিক, রাজনীতিবিদ ও সমাজসেবক ন.ম জিয়াউল হক চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া তার একটি বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ওই বক্তব্যে ন.ম জিয়াউল হক চৌধুরী জনপ্রতিনিধি হওয়ার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে এলাকাবাসীর মতামত, পরামর্শ ও দিকনির্দেশনা কামনা করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, মানুষের অধিকার আদায় এবং ন্যায্য দাবির পক্ষে কাজ করে আসছেন তিনি।
দুই দশকেরও বেশি সময় ধরে রাজনীতি, সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত এই ব্যক্তিত্ব জানান, চেয়ারম্যান পদে নির্বাচন করা তার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়। বরং এলাকার প্রয়োজন ও জনগণের প্রত্যাশাই তার সিদ্ধান্তের মূল বিষয়।
তিনি বলেন, “জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করলে উন্নয়নমূলক কাজগুলো আরও কার্যকর ও প্রাতিষ্ঠানিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা, সেটিই আমি ভাবছি। তাই জনগণের মতামতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।”
এদিকে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক সম্পৃক্ততাকে ইতিবাচকভাবে দেখছেন। আবার কেউ কেউ ইউনিয়নে নতুন নেতৃত্বের প্রত্যাশার কথাও বলছেন।
সব মিলিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নাঙ্গলমোড়া ইউনিয়নে রাজনৈতিক আলোচনা জমে উঠেছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ন.ম জিয়াউল হক চৌধুরীর নাম এখন স্থানীয়দের মুখে মুখে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে প্রার্থী হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এই উদ্যোগ স্থানীয় রাজনীতিতে একটি ব্যতিক্রমধর্মী বার্তা দিচ্ছে। এখন দেখার বিষয়, এলাকাবাসীর সাড়া কেমন আসে এবং শেষ পর্যন্ত তিনি নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দেন কিনা।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন