ঢাকা    বুধবার, ১৩ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রতনপুরের অর্ধশত পরিবার জিম্মি অমলকৃষ্ণ পালের কাছে

পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করে ভবন নির্মাণ

ছবি : প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রতনপুর পাঁচখালি গ্রামে অবৈধভাবে পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে অমল কৃষ্ণ পাল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এতে দীর্ঘদিন ধরে প্রায় অর্ধশত পরিবার জলাবদ্ধতার মধ্যে মানবেতর জীবনযাপন করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।

স্থানীয়দের অভিযোগ, একই গ্রামের বাসিন্দা অমল কৃষ্ণ পাল জোরপূর্বক একটি সরকারি পানি নিষ্কাশনের ড্রেনের মুখ বন্ধ করে সেখানে দুইতলা পাকা ভবন নির্মাণ করেছেন। ভবন নির্মাণের সময় এলাকাবাসী বাধা দিলেও তিনি তা উপেক্ষা করে প্রভাব খাটিয়ে কাজ সম্পন্ন করেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীরা জানান, ভবন নির্মাণের আগে অমল কৃষ্ণ পালের বাড়ির পেছন দিয়ে একটি সরকারি ড্রেন ছিল, যার মাধ্যমে এলাকার পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন হতো। কিন্তু ড্রেনটি বন্ধ হয়ে যাওয়ার পর বর্তমানে তার বাড়ির পূর্ব পাশের প্রায় অর্ধশত পরিবার জলাবদ্ধতার শিকার হয়েছে। এতে ঘরবাড়ি, চলাচলের রাস্তা ও আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এলাকাবাসী আরও জানান, পানিবন্দী অবস্থার কারণে শিশু ও স্কুলগামী শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে যেতে পারছে না। এছাড়া কেউ প্রতিবাদ করলে অমল কৃষ্ণ পাল ও তার ছেলে শান্ত পালের পক্ষ থেকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি পৌরসভার অনুমতি ছাড়াই ভবন নির্মাণ করেছেন। পাশাপাশি সরকারি জমি দখল করেও ভবন নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ভবন নির্মাণকালে টিএনটি অফিসের লোকজন বাধা দিলে তাদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তাআবুজার মোঃ ইজাজুল হক (ইউএনও) বলেন, “ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকাবাসী দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, পানি নিষ্কাশনের ড্রেন পুনরায় চালু করে জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ১৩ মে ২০২৬

পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করে ভবন নির্মাণ

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ