গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিখোঁজ গৃহবধূ সানজিদা খানমের (২০) সন্ধান দেড় মাস পেরিয়েও মেলেনি। এ ঘটনায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্বজনরা দ্রুত তাকে খুঁজে বের করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
গত ১ এপ্রিল কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা পূর্বপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে নিখোঁজ হন সানজিদা। তিনি উপজেলার রামদিয়া গ্রামের ইকলাস সরদারের স্ত্রী এবং সাফলীডাঙ্গা গ্রামের শাহজাহান সরদারের মেয়ে।
এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর স্বামী ইকলাস সরদার কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে পারিবারিকভাবে ইকলাস সরদারের সঙ্গে সানজিদার বিয়ে হয়। জীবিকার তাগিদে তারা ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তাদের সংসারে হামজা নামে পাঁচ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
নিখোঁজের দিন সম্পর্কে ইকলাস সরদার জানান, প্রতিদিনের মতো গত ১ এপ্রিল সকালে তিনি ভ্যান চালানোর কাজে বাইরে যান। দুপুরে বাসায় ফিরে এসে দেখেন, তার স্ত্রী ঘরে নেই। পরে শ্বশুরবাড়িসহ আত্মীয়-স্বজনের বিভিন্ন বাড়িতে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার পাঁচ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। মা ছাড়া সে কিছুই বোঝে না। সারাক্ষণ মায়ের জন্য কান্নাকাটি করে। আমার স্ত্রী কোথায় আছে, কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা তাও জানি না। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, যেন দ্রুত আমার স্ত্রীর সন্ধান বের করা হয়।”
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘ সময় পার হলেও সানজিদার কোনো খোঁজ না মেলায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। অনেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “নিখোঁজ গৃহবধূ সানজিদাকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। এছাড়া প্রযুক্তির সহায়তায় তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। আশা করছি দ্রুতই তার সন্ধান পাওয়া যাবে।”

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন