ঢাকা    বুধবার, ১৩ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এসডিএফের উদ্যোগে দুর্যোগ প্রস্তুতি ও টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি, ইমারজেন্সি প্রিপার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট (বি-স্ট্রং) এর আওতায় ফটিকছড়িতে উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

দুর্যোগ মোকাবেলায় পূর্বপ্রস্তুতি, পুনর্বাসন এবং টেকসই উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালাটি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

সভাপতির বক্তব্যে জনাব সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, দুর্যোগপ্রবণ এলাকায় ঝুঁকি মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সামাজিক সংগঠনসমূহকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম টেকসই করতে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

কর্মশালায় প্রকল্পের আওতায় দুর্যোগ প্রস্তুতি, জরুরি সাড়া প্রদান, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পুনর্বাসন, জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলা এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম এবং কমিউনিটি-ভিত্তিক উদ্যোগ বাস্তবায়নের বিভিন্ন পরিকল্পনাও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ফটিকছড়ি প্রেস ক্লাব ও উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ফটিকছড়ি ও ভূজপুর থানার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীরা বলেন, দুর্যোগ মোকাবেলায় শুধু সরকারি উদ্যোগ নয়, স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত জরুরি।

এ ধরনের কর্মশালা মাঠপর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ১৩ মে ২০২৬

এসডিএফের উদ্যোগে দুর্যোগ প্রস্তুতি ও টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ