ঢাকা    বুধবার, ১৩ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে সরকারের অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনা নিয়ে প্রেস ব্রিফিং

ছবি : প্রতিনিধি

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকারমূলক কার্যক্রম ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ে।

বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। তিনি সরকারের নির্বাচনি ইশতেহারের আওতায় ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা, কৃষক কার্ড এবং কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরেন।

জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, সরকারের উন্নয়নমূলক ও জনসেবামূলক কার্যক্রম মাঠপর্যায়ে পৌঁছে দেওয়াই প্রশাসনের মূল লক্ষ্য। এসব উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুর ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার খোদদাদ হোসেন, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, জেলা তথ্য অফিসার এইচ এম শাহজাহান মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ১৩ মে ২০২৬

ঠাকুরগাঁওয়ে সরকারের অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনা নিয়ে প্রেস ব্রিফিং

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকারমূলক কার্যক্রম ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ে।

বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। তিনি সরকারের নির্বাচনি ইশতেহারের আওতায় ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা, কৃষক কার্ড এবং কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরেন।

জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, সরকারের উন্নয়নমূলক ও জনসেবামূলক কার্যক্রম মাঠপর্যায়ে পৌঁছে দেওয়াই প্রশাসনের মূল লক্ষ্য। এসব উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুর ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার খোদদাদ হোসেন, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, জেলা তথ্য অফিসার এইচ এম শাহজাহান মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ