নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানের প্রাক্কালে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে র্যাব-৫ এর একটি দলের সদস্যরা হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় একজন র্যাব সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১২ মে) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটের দিকে লালপুর থানাধীন ২নং ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কবরস্থান এলাকায়।
র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের এএসআই মোঃ পারভেজ মুন্সীর নেতৃত্বে ছয় সদস্যের একটি গোয়েন্দা দল সাদা পোশাকে ওই এলাকায় মাদক সংক্রান্ত তথ্য সংগ্রহে গেলে এ ঘটনা ঘটে। এসময় নবীনগর গ্রামের মোঃ ফজলুর রহমানের ছেলে মোঃ সোহাগ মাহমুদের (৩০) নেতৃত্বে ১৫–২০ জনের একটি দল তাদের পথরোধ করে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, র্যাব সদস্যরা নিজেদের পরিচয় দিয়ে স্থান ত্যাগের চেষ্টা করলে অভিযুক্তরা তাদের মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
পরবর্তীতে খবর পেয়ে লালপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে র্যাব সদস্যদের পরিচয় নিশ্চিত হওয়ার পর উত্তেজনা কিছুটা প্রশমিত হয়।
এ ঘটনায় র্যাব সদস্য মোঃ শাহীন হোসেন (৩০) আহত হন। তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে মোঃ সোহাগ মাহমুদ (৩০)-কে আটক করে থানা হেফাজতে নিয়েছে।
লালপুর থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন