মাদারগঞ্জে র্যাব-১৪ এর অভিযানে ভিজিডি কর্মসূচির ৪৬ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ মে) বিকেল ৫টার দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সরকারি ভিজিডি (VGD) কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ করে কালোবাজারে বিক্রি ও দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১৪ এর কমান্ডার মেজর লাবিদ আহমেদ এবং মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও। তারা শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার এলাকার সাজেল নামের এক ব্যক্তির গুদামে অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের মোট ৪৬ বস্তা, অর্থাৎ প্রায় ১৩৮০ কেজি সরকারি চাল উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিধুলী ইউনিয়নের লুটাবর এলাকার ওসমান মন্ডলের ছেলে সাজেল ও সাইফুল এবং হাটবাড়ী এলাকার জাফর মন্ডলের ছেলে সরোয়ার হোসেন দীর্ঘদিন ধরে এ ধরনের অবৈধ চাল ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তবে অভিযানের সময় তারা সবাই পালিয়ে যায়।
অভিযান শেষে উদ্ধারকৃত চাল মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। অভিযুক্ত সাজেল বর্তমানে পলাতক রয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ স্নেহাশিস রায় বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এর সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।”
র্যাব-১৪ এর কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, সরকারি চালের অবৈধ মজুদ ও পাচার রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন