ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার একটি অপরাধমুক্ত, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। বিশেষ করে চট্টগ্রামের হাটহাজারী ও বায়েজিদ এলাকাকে যেকোনো মূল্যে অপরাধমুক্ত করা হবে।
তিনি বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর স্পষ্ট নির্দেশনা হলো- অপরাধীর কোনো দল নেই। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজে কেউ জড়িত হলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”
মঙ্গলবার (১২ মে) চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা প্রাঙ্গণে অতিদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি তাঁর নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “হাটহাজারীর ইতিহাসে আপনারা আমাকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করেছেন। তাই এই এলাকার প্রতিটি মানুষের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। আমরা গত ১৭ বছর শুধু ফ্যাসিবাদের বিরুদ্ধেই নয়, সমাজের অন্যায়, দুর্নীতি ও দুবৃত্তায়নের বিরুদ্ধেও আন্দোলন করেছি। মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠাই ছিল আমাদের সংগ্রামের মূল লক্ষ্য।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আন্দোলনের দোহাই দিয়ে কেউ যদি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ান, তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে আইন যেভাবে প্রয়োগ হয়, তাদের ক্ষেত্রে তা ১০ গুণ বেশি শক্তিশালীভাবে প্রয়োগ করতে আমি আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাব।”
তিনি আরও বলেন, জনগণের ভোগান্তির কারণ যেন কোনো দলীয় নেতা-কর্মী না হন, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “কোনো তদবির শুনবেন না। অপরাধী যে-ই হোক, আইনানুগ ব্যবস্থা নিন। যদি আমার কোনো লোক অপরাধীর পক্ষে সুপারিশ করে, তাহলে সরাসরি আমাকে জানাবেন। আমি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।”
অনুষ্ঠানে তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে যে উচ্চতায় নিয়ে যেতে চান, আমরা সেই অভিযাত্রার সহযাত্রী। আমরা এমন একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, যেখানে বিশ্বের বুকে পাসপোর্ট হাতে নিয়ে গর্বভরে বলতে পারব- আমরা বাংলাদেশি। আমাদের প্রতিটি কর্মকাণ্ডে ‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনা ধারণ করতে হবে।”
ভিজিএফ চাল বিতরণ শেষে প্রতিমন্ত্রী হাটহাজারী পৌরসভার শীলছড়ি সড়কের কার্পেটিং উন্নয়ন কাজ ও স্মার্ট এলইডি সড়ক বাতি প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ফরহাদাবাদ ইউনিয়নের ছোট কাঞ্চনপুর সড়কে এইচবিবি নির্মাণ কাজ এবং ফরহাদাবাদ ও ধলই ইউনিয়নে নবনির্মিত সেতু ও কালভার্টেরও উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন