বাজারে অস্থিরতার জন্য মধ্যস্বত্বভোগী, চাঁদাবাজ ও সিন্ডিকেটকে দায়ী করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।
মঙ্গলবার ভোরে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। সকাল ছয়টার দিকে বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির বলেন, বাজারে এক ধরনের অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। তার দাবি, মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের প্রভাবের পাশাপাশি সিন্ডিকেটের কারণেও পণ্যের দাম কৃত্রিমভাবে বাড়ানো হচ্ছে।
বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে বাজার রাখতে দ্রুত ব্যবস্থা প্রয়োজন। জনগণের স্বার্থে এ বিষয়ে সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দল সোচ্চার থাকবে বলেও জানান তিনি।
এ সময় মো. মোবারক হোসাইন, মোহাম্মদ সেলিম উদ্দিন, ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং মো. মাহফুজুর রহমানসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন