নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ী এবং পরোয়ানাভুক্ত আরও পাঁচজনসহ মোট ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৩ মে) দিনব্যাপী থানা পুলিশের একাধিক দল সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদকবিরোধী কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়।
অভিযানে পুলিশ ৫২ (বায়ান্ন) পুরিয়া হেরোইন এবং ২৮ (আঠাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।
একই দিনের পৃথক অভিযানে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে আরও চারজন আসামিকে আটক করা হয়। এদের বিরুদ্ধে জিআর (General Register) ও সিআর (Court Register) মামলায় পরোয়ানা ছিল।
এছাড়া অন্যান্য মামলায় জড়িত থাকার অভিযোগে আরও একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেফতারকৃত মোট ৭ জন আসামিকে বুধবার দুপুরে যথাযথ পুলিশি নিরাপত্তার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন