ঢাকা    বুধবার, ১৩ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ ইয়াবা ব্যবসায়ী আটক

ছবি : প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার (১২ মে) উপজেলার হাজরাহাটি ও মালিগ্রাম এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার হাজরাহাটি এলাকার হৃদয় বেপারী (২৭), মালিগ্রাম এলাকার মাহাবুব শেখ (২১) এবং সাইফুল ইসলাম ফকির (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় মাদক কারবার বৃদ্ধি পাওয়ার অভিযোগের ভিত্তিতে ভাঙ্গা থানা পুলিশ কয়েকদিন ধরে নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার পৃথক দুটি স্থানে অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন তিনজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে মোট ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, মাদক নির্মূলে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। এলাকাবাসী পুলিশের এমন অভিযানকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ১৩ মে ২০২৬

ভাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ ইয়াবা ব্যবসায়ী আটক

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ