সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ জুম্মন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন বাদাঘাট ফাঁড়ি থানার সাব-ইন্সপেক্টর নাজমুল ইসলাম।
আটককৃত জুম্মন উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মতি মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জুম্মন এবং তার সহযোগী সোহাগ জুয়েল এলাকায় অবৈধ ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তাদের মাদক ব্যবসার কারণে এলাকার যুব সমাজ বিপথে যাচ্ছে এবং সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে।
এলাকাবাসী জানান, তারা একটি মাদকমুক্ত সমাজ গঠন করতে চান। এজন্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করায় বাদাঘাট ফাঁড়ি থানার সাব-ইন্সপেক্টর নাজমুল ইসলামের ভূয়সী প্রশংসা করেন তারা। পাশাপাশি আরও কঠোর অভিযান অব্যাহত রাখার দাবিও জানান স্থানীয়রা।
এ বিষয়ে সাব-ইন্সপেক্টর নাজমুল ইসলাম বলেন, “সরকারের জিরো টলারেন্স নীতির আওতায় পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। কয়েকদিন আগেও বাদাঘাট এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “গতকাল রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুম্মন নামের এক ব্যক্তিকে ৫৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তাহিরপুর উপজেলার প্রতিটি এলাকাকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন