ঢাকা    বুধবার, ১৩ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দোহাজারীতে শ্রীকৃষ্ণ গীতা আশ্রমের বহিস্কৃত সেবায়েতের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ছবি : প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার জামিরজুরী এলাকায় শ্রীকৃষ্ণ গীতা আশ্রম এর কার্য্যকরী পরিষদের বিরুদ্ধে আশ্রমের বহিস্কৃত সেবায়েত রাখাল ব্রহ্মচারী ও তার বোন রুপনা রানী দাশ কর্তৃক উদ্দেশ্য প্রনোদিত অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে এবং আশ্রমবিরোধী কার্যক্রম ও সাংগঠনিক সিদ্ধান্ত প্রসঙ্গে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) বিকালে জামিরজুরী শ্রীকৃষ্ণ গীতা আশ্রম প্রাঙ্গণে আশ্রমের কার্যকরী পরিষদ ও এলাকাবাসী আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে আয়োজকরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে  দায়িত্ব অবহেলা, অর্থ কেলেঙ্কারি, নৈতিক স্খলন ও আশ্রম বিরোধী কার্যক্রম সহ নানান অভিযোগ উঠে আশ্রমের সাবেক সেবায়েত রাখাল ব্রহ্মচারীর বিরুদ্ধে।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে কার্যকরী পরিষদ সর্বসম্মতিক্রমে ২০২৪ সালে রাখাল ব্রহ্মচারীকে সেবায়েতের পদ থেকে বহিষ্কার করেন। এতে ক্ষিপ্ত হয়ে রাখাল ব্রহ্মচারী কার্যকরী পরিষদের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। তাতে কার্যকরী পরিষদের ৬ জনকে আসামী করা হয়। দীর্ঘ দুই বছর মামলা চলাকালে তার অভিযোগের পক্ষে প্রয়োজনীয় প্রমানাদি উপস্থাপন করতে ব্যার্থ হওয়ায় আদালত মামলাটি খারিজ করে দেন। 

এদিকে আশ্রমে অনুষ্ঠিত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে দূরদূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ ও পূণ্যার্থিদের সুবিধার্থে সাধু নিবাস নির্মাণকাজ চলাকালে তাতে বাধা প্রদান করে এবং নির্মাণ সংশ্লিষ্টদের মারতে উদ্যোত হয় রাখাল ব্রহ্মচারী।

পরবর্তীতে নির্মাণ কাজ বাঁধাগ্রস্থ করার উদ্দেশ্যে কার্যকরী পরিষদের সাত জনের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন। অভিযোগ তদন্তের জন্য পুলিশের পক্ষ থেকে উভয় পক্ষকে দোহাজারী পুলিশ তদন্তকেন্দ্রে উপস্থিত হতে বললে আশ্রমের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত হলেও অভিযোগকারী রাখাল ব্রহ্মচারী উপস্থিত হননি। 

এছাড়াও শ্লীলতাহানি, নারী নির্যাতন ও ধর্ষণ মামলায় কার্যকরী পরিষদের সদস্যদের ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে আশ্রমে অবৈধভাবে অবস্থানরত বহিস্কৃত সেবায়েতের বোন রুপনা রানী দাশ। এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন আশ্রমের কার্যকরী পরিষদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন স্বপন কান্তি দাস, রাজিব চক্রবর্তী, তপন দাস, নয়ন ভট্টাচার্য, উত্তম সেন, স্বপন লাল তেওয়ারি, মনোজ কান্তি ঘোষ, প্রদীপ দাস সুমন, লিটন চক্রবর্তী, অনিল মল্লিক, পিয়াল তালুকদার, কানু সিকদার সহ কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ১৩ মে ২০২৬

দোহাজারীতে শ্রীকৃষ্ণ গীতা আশ্রমের বহিস্কৃত সেবায়েতের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ