ঢাকা    বুধবার, ১৩ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন

পলাশবাড়ী ছোট শিমুলতলা জামে মসজিদ

পলাশবাড়ী ছোট শিমুলতলা জামে মসজিদ
ছবি : প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের ছোট শিমুলতলা এলাকায় নির্মাণাধীন দৃষ্টিনন্দন জামে মসজিদের প্রথম তলার ছাদ ঢালাই কাজ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৩ মে) সকালে ছোট শিমুলতলা জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি আমিজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন পলাশবাড়ী উপজেলা সভাপতি ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী খাইরুল ইসলাম চাঁন, গাইবান্ধা জেলা যুব বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক উপজেলা যুবদল সভাপতি মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল, গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল, বিএনপি নেতা আলম মিয়া, বকুল মিয়া, সুজন মিয়া ও সুমন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এসময় আরও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সহ-সভাপতি কামরুজ্জামান মন্ডল, সাধারণ সম্পাদক শফিকুল আলম, ক্যাশিয়ার সাজু মিয়া, আব্দুল খালেক মন্ডল, বাবু মিয়া, হোসেন আলী, মোকলেছ মন্ডল, আমিনুল ইসলাম, খাদেম আলীসহ মসজিদ কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় মুসল্লিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নজরুল ইসলাম লেবু মসজিদের নির্মাণকাজে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি তাৎক্ষণিকভাবে ছাদ ঢালাই কাজের জন্য নগদ পাঁচ হাজার টাকা অনুদান প্রদান করেন এবং ভবিষ্যতে আরও এক লাখ টাকা সহায়তার প্রতিশ্রুতি দেন। পরে তিনি ছোট শিমুলতলা এলাকার মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় বিষয় নিয়ে মতবিনিময় করেন।

বক্তারা বলেন, একটি মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি সমাজে শান্তি, সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনের অন্যতম কেন্দ্র। ছোট শিমুলতলা জামে মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হলে এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য আরও সুন্দর, পরিপাটি ও আরামদায়ক পরিবেশে ইবাদত করার সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানের শেষপর্যায়ে মসজিদের নির্মাণ কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রুহুল আমিন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ১৩ মে ২০২৬

পলাশবাড়ী ছোট শিমুলতলা জামে মসজিদ

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ