ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.): দেশবাসীকে দৈনিক উন্নয়নে বাংলাদেশের শুভেচ্ছা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ, শান্তি ও সম্প্রীতির আহ্বান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ, শান্তি ও সম্প্রীতির আহ্বান

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে দৈনিক উন্নয়নে বাংলাদেশ পরিবার।

মানবতার মুক্তির দূত মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আগমন মানবসভ্যতার ইতিহাসে শান্তি, সাম্য, ন্যায়বিচার ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। তাঁর জীবনাদর্শ মানুষকে হিংসা-বিদ্বেষ, অন্যায় ও বিভেদ পরিহার করে সত্য, ন্যায়, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের পথে চলার শিক্ষা দেয়।

পবিত্র এই দিনে মহানবী (সা.)-এর আদর্শ ও শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ধারণ করার আহ্বান জানিয়েছে দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল, হামদ-নাত এবং মহানবী (সা.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় করা হচ্ছে বিশেষ মোনাজাত।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ মনে করে, বর্তমান বিশ্বের সংঘাত, বৈষম্য, হিংসা ও অসহিষ্ণুতা দূর করতে মহানবী (সা.)-এর শান্তি, সহনশীলতা ও মানবিকতার শিক্ষা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সবার জীবনে বয়ে আনুক শান্তি, কল্যাণ ও বরকত। মহান আল্লাহ আমাদের সবাইকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের তাওফিক দান করুন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

শুভেচ্ছান্তে
দৈনিক উন্নয়নে বাংলাদেশ পরিবার

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ, শান্তি ও সম্প্রীতির আহ্বান

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে দৈনিক উন্নয়নে বাংলাদেশ পরিবার।

মানবতার মুক্তির দূত মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আগমন মানবসভ্যতার ইতিহাসে শান্তি, সাম্য, ন্যায়বিচার ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। তাঁর জীবনাদর্শ মানুষকে হিংসা-বিদ্বেষ, অন্যায় ও বিভেদ পরিহার করে সত্য, ন্যায়, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের পথে চলার শিক্ষা দেয়।

পবিত্র এই দিনে মহানবী (সা.)-এর আদর্শ ও শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ধারণ করার আহ্বান জানিয়েছে দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল, হামদ-নাত এবং মহানবী (সা.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় করা হচ্ছে বিশেষ মোনাজাত।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ মনে করে, বর্তমান বিশ্বের সংঘাত, বৈষম্য, হিংসা ও অসহিষ্ণুতা দূর করতে মহানবী (সা.)-এর শান্তি, সহনশীলতা ও মানবিকতার শিক্ষা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সবার জীবনে বয়ে আনুক শান্তি, কল্যাণ ও বরকত। মহান আল্লাহ আমাদের সবাইকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের তাওফিক দান করুন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

শুভেচ্ছান্তে
দৈনিক উন্নয়নে বাংলাদেশ পরিবার

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ