ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বন্দরে ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে জশনে জুলুস

মোঃ তোফাজ্জল হোসেন শান্ত
মোঃ তোফাজ্জল হোসেন শান্ত
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬

বন্দরে ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে জশনে জুলুস
ছবিঃ প্রতিনিধি।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মিছিল, মিলাদ মাহফিল, দরুদ ও সালাম এবং বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

রোববার (২৩ আগস্ট) বেলা ৩টায় মদনগঞ্জ বটতলা থেকে ইমামে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল-আবেদীর নেতৃত্বে জশনে জুলুসের মিছিল বের হয়। মিছিলটি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবীগঞ্জ বাগে জান্নাত কবরস্থান সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।

পরে সেখানে আলোচনা সভা, পবিত্র মিলাদ মাহফিল, দরুদ ও সালাম এবং বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

সমাবেশে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল-আবেদী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র সৃষ্টিজগতের জন্য রহমত হিসেবে পৃথিবীতে আগমন করেছেন। তাঁর আগমনে আনন্দ প্রকাশ ও জশনে জুলুস আয়োজন মহানবীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ।

তিনি বলেন, সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয় দূর করতে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করা প্রয়োজন। ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে শান্তি, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব।

এ সময় আগামী ২৬ আগস্ট নারায়ণগঞ্জ নগর ভবন সংলগ্ন বাইতুল ইজ্জত জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বৃহত্তর জশনে জুলুসে ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

জশনে জুলুসে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট আবুল কালামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এ সময় জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সহ-সভাপতি ডা. মো. নায়েব আলী, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান গেলমান ও রাহাত হাসান রাব্বীসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া ইসলামী যুব ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ জেলা, বাংলাদেশ হিজবুর রাসূল (সা.), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং বন্দর থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও বিশ্বমানবতার শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বন্দরে ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে জশনে জুলুস

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ