চুয়াডাঙ্গায় ‘সংকট মোকাবেলায় আমাদের প্রস্তাবনা- রাষ্ট্র পরিচালনার ভিত্তি হোক আল্লাহর তওহীদ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা হেযবুত তওহীদের আয়োজনে শনিবার চুয়াডাঙ্গা শহরের শাহেদ গার্ডেনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। বক্তব্যের শুরুতেই তিনি বর্তমান মুসলিম বিশ্বের সংকট ও দুর্দশার জন্য অনৈক্যকে দায়ী করেন। তিনি বলেন, অনৈক্যের কারণেই সাম্রাজ্যবাদী শক্তিগুলো মুসলিম রাষ্ট্রগুলোর ওপর একের পর এক আঘাত হানছে, যদিও পবিত্র কোরআনে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, জাতীয়, রাষ্ট্রীয়, সামাজিক ও অর্থনৈতিকসহ সব ক্ষেত্রে আল্লাহর বিধানই হতে হবে একমাত্র ভিত্তি। আল্লাহর হুকুমকে মানদণ্ড হিসেবে গ্রহণ করে তওহীদের ভিত্তিতে সমগ্র উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ঘন ঘন সরকার পরিবর্তন বা রাজনৈতিক পটপরিবর্তন হলেও সাধারণ মানুষের জীবনে দৃশ্যমান উন্নয়ন ঘটছে না। বরং মানুষের মধ্যে অনিশ্চয়তা ও আতঙ্ক বাড়ছে। এর জন্য তিনি প্রচলিত ঔপনিবেশিক ধাঁচের শাসনব্যবস্থাকে দায়ী করে বিদ্যমান ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবি জানান। তার মতে, প্রকৃত ইসলাম ও বিকৃত ইসলামের পার্থক্য অনুধাবন করতে পারলেই এই সংকট থেকে মুক্তির পথ তৈরি হবে।
জেহাদের ব্যাখ্যায় তিনি বলেন, জেহাদ মানে সন্ত্রাস বা আতঙ্ক সৃষ্টি নয়; বরং অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও অরাজকতা দূর করতে মোমেনদের জান-মাল দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি সংগঠনের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিতে ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
চুয়াডাঙ্গা জেলা সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী। এছাড়াও খুলনা বিভাগীয় সভাপতি তানভীর আহমেদ, আঞ্চলিক সভাপতি জসেব উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শামসুজ্জামান মিলন।
হাজার হাজার নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক বৃহৎ সমাবেশে পরিণত হয়।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন