গোপালগঞ্জের মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান মোল্লা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ুন কবির, আবাসিক মেডিকেল অফিসার ডা. ভীষ্মদেব মন্ডল, জনতা ব্যাংকের ম্যানেজার এনামুল হাসান, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া এবং প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমজাদ হোসেন। মেডিকেল অফিসার ডা. দীপ সাহার সঞ্চালনায় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় ডা. রায়হান ইসলাম শোভন জানান, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৫১টি ওয়ার্ডে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি স্থায়ী কেন্দ্রসহ মোট ৫২টি ইউনিটে ৩৩ হাজার ১৩৮ জন শিশুকে টিকা প্রদান করা হবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের নির্ধারিত কেন্দ্র থেকে হাম প্রতিরোধী টিকা দেওয়া হবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে নিজ সন্তানের পাশাপাশি অন্য শিশুদেরও টিকা গ্রহণে উৎসাহিত করতে হবে।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন