ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মুক্তিযোদ্ধাকে ‘রাজাকার’ ট্যাগ দিয়ে অপপ্রচার: নওগাঁয় সংবাদ সম্মেলন

ছবি : প্রতিনিধি

সামাজিক যোগাযোগ মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাকে ‘রাজাকার’ আখ্যা দিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার নওগাঁ শহরের ইউনাইটেড প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মোছা. ডলি আক্তার।

লিখিত বক্তব্যে তিনি জানান, তার পিতা বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন একজন গেজেটভুক্ত ও সরকারি ভাতাভোগী মুক্তিযোদ্ধা। সম্প্রতি পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে তার ও তার পিতার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। এতে তাদের সামাজিকভাবে মানহানির শিকার হতে হয়েছে।

তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষরা তার পিতাকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ ও ‘রাজাকার’ বলে আখ্যায়িত করেছে, যা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। একই সঙ্গে একটি শিশুদের পটকা ফাটানোর ঘটনাকে ‘ককটেল বিস্ফোরণ’ হিসেবে উপস্থাপন করে বিষয়টিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়েছে।

ডলি আক্তার আরও বলেন, দীর্ঘদিনের পারিবারিক জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং তাদের আসামি করে নওগাঁ সদর মডেল থানায় অভিযোগও দায়ের করেছে। এতে তার পরিবারের সদস্যরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা জাতির বিবেক। প্রকৃত ঘটনা যাচাই করে সত্য তুলে ধরবেন বলে আমরা আশা করি।” একই সঙ্গে তিনি নওগাঁর পুলিশ সুপারের প্রতি আহ্বান জানান, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য।

সংবাদ সম্মেলনে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, তিনি দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন এবং রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা হিসেবে এ ধরনের অপপ্রচার তার জন্য অত্যন্ত কষ্টদায়ক।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল বিষয়টি দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

মুক্তিযোদ্ধাকে ‘রাজাকার’ ট্যাগ দিয়ে অপপ্রচার: নওগাঁয় সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ