শ্যামনগরের বংশীপুরে অবৈধ তিনটি স’মিলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

শ্যামনগরের বংশীপুরে অবৈধ তিনটি স’মিলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
শ্যামনগরের বংশীপুরে অবৈধ তিনটি স’মিলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
প্রিন্ট

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ  সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর এলাকায় তিনটি স’মিলে লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। রোববার (২৯ নভেম্বর) বিকেলে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।অভিযানকালে বৈধ লাইসেন্স প্রদর্শন করতে না পারায় করাতকল (লাইসেন্স) বিধিমালা অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানের মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. তুজাম (২ হাজার টাকা), মো. মমিন (২ হাজার টাকা) এবং মো. আব্দুল্লাহ আল মামুন (১ হাজার টাকা)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান এবং সামাজিক বনায়ন কর্মকর্তা মো. আসাফেুর রহমান উপস্থিত ছিলেন। অভিযান শেষে লাইসেন্স ছাড়া করাতকল পরিচালনা না করার জন্য মালিকদের কঠোরভাবে সতর্ক করা হয় এবং পরিবেশ ও বন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
শেয়ার করুন-