সীমান্ত নিরাপত্তা ও জনসাধারণের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন, বিএনপি নেতৃবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা

শ্রীবরদীর সীমান্তবর্তী দুই ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমপি রুবেলের মতবিনিময়

শ্রীবরদীর সীমান্তবর্তী দুই ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমপি রুবেলের মতবিনিময়
শ্রীবরদীর সীমান্তবর্তী দুই ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমপি রুবেলের মতবিনিময় সভা
প্রিন্ট
শ্রীবরদীর সীমান্তবর্তী দুই ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমপি রুবেলের মতবিনিময়

সীমান্ত নিরাপত্তা ও জনসাধারণের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বারোপ

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তঘেঁষা সিংগাবরুনা ও রাণীশিমুল ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপি নেতৃবৃন্দসহ গণ্যমান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা করেছেন শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল।

রোববার (২৯ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত এ সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার জহিরুল ইসলাম, শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল এবং শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার জাহিদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

সভায় সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা, আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের সমন্বিত ভূমিকা এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে সীমান্তবর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

শেয়ার করুন-